সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর-৩ : পূজা মন্ডপে ভোটের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক :


শারদীয় দুর্গোৎসবকে ঘিরে লক্ষ্মীপুরে ভোটের প্রচার-প্রচারণা বেশ জমে ওঠেছে। পূজা মন্ডপগুলোতে ভক্ত অনুরাগীদের সাথে কুশল বিনিময় করতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বশরীরে হাজির হচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা। এতে বেশ আনন্দমুখর হয়ে ওঠেছে সনাতন ধর্মাবলম্বীদের এবারের শারদীয় দূর্গাপূজা।

বুধবার রাতে লক্ষ্মীপুর সদর-০৩ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, সজিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু পৃথকভাবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।

তবে পূজা মন্ডপগুলোতে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতাদের আগমন দেখা গেলেও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের দেখা যায়নি।

রাত ৮টায় শিল্পপতি এম এ হাসেম তাঁর সমর্থক নেতা-কর্মীদের নিয়ে চন্দ্রগঞ্জ থানা শহরের সর্ববৃহৎ পূজা মন্ডপ চন্দ্রগঞ্জ কালী মন্দির দেবালয় এবং চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত পূজা মন্ডপে হাজির হন। এ সময় তিনি সনাতন ধর্মের ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান শেখ হাসিনার সরকার। তিনি বলেন, লক্ষ্মীপুর-৩ আসনে বিগত ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আমি নৌকা প্রতীকে সর্বোচ্চ ৮২ হাজার ভোট পেয়েছি। আগামী নির্বাচনেও তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে তিনি উত্তর জয়পুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান।

এরপর রাত ৯টায় একই পূজা মন্ডপ পরিদর্শনে আসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু। স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে পূজা মন্ডপে এসে তিনি হিন্দু সম্প্রদায়ের পূণ্যার্থী নারী-পুরুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক সমাবেশে গোলাম ফারুক পিঙ্কু আগামী নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। সুখে-দুঃখে সব সময় আমাকে আপনাদের কাছে পাবেন।

সবশেষ রাত সাড়ে ১০টায় পূজা মন্ডপ পরিদর্শনে আসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল মন্ত্রীর সাথে ছিলেন। এরপর চন্দ্রগঞ্জ কালী মন্দির দেবালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী। বক্তব্যে একেএম শাহজাহান কামাল এমপি বলেন, আমি সদর আসনের উন্নয়নে এবং সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো। এরআগে মন্ত্রী জেলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নেন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930