বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রীকে শোকরিয়া সংবর্ধনা দেবে আলেমরা

আকাশবার্তা ডেস্ক : 


কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান প্রদান করায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশিষ্ট উলামায়ে কেরামের উপস্থিতিতে শোকরিয়া সংবর্ধনা দিবে কওমি আলেমরা। আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০ টায় এই শোকরানা মাহফিল হবে বলে জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা জোবায়ের আহমদ চৌধুরী।

কওমি মাদরাসার সম্মিলিত বোর্ড আল-হাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ার নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর সাথে সক্ষাত করে এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের কর্তৃপক্ষরা। জানা যায়, সাক্ষাতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী বলেন, এটার জন্য সংবর্ধনা নিতে আমার লজ্জা হচ্ছে। কওমি মাদরাসার স্বীকৃতি আমি আল্লাহকে খুশি করার জন্য দিয়েছি।

দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য নয়। তিনি আরও বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকরাইল মসজিদের জায়গা, ইজতেমা মাঠের জায়গা, ইসলামিক ফাউন্ডেশন ইত্যাদি স্থাপন করেছেন পরকালের জন্য। আমিও দেশের কওমি মাদরাসার ছাত্র শিক্ষকদের কথা চিন্তা করে স্বীকৃতি দিয়েছি। এ সময় আল্লামা আহমদ শফী কুরআন হাদিসের বিভিন্ন উদ্বৃতি প্রকাশ করে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, মানুষের উপকারের প্রতিদান কৃতজ্ঞতা প্রকাশ করা।

হাদিসে রয়েছে, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। এ জন্য আমরা কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া মাহফিল করতে চাই। আমরা সেখানে আপনাকে আমন্ত্রণ জানাই। ৫ নভেম্বর রোববার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক জনসমাগমের মাধ্যমে শুকরিয়া মাহফিল করবে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলইয়া।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত অনুষ্ঠানে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, বেফাকের সহসভাপতি মুফতি ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন ও মুফতি জসিমুদ্দীন প্রমুখ।

বৈঠক সূত্রে জানা যায়, আগামী শনিবার হাইআতুল উলইয়ার বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের সারসংক্ষেপ প্রকাশ করা হবে এবং শুকরিয়া মাহফিলের প্রস্তুতি চ’ড়ান্ত করা হবে। কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি আইন পাশে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে এই বিশেষ সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয় হাইয়াতুল উলয়া।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা জোবায়ের আহমদ চৌধুরী জানান, দীর্ঘ আলোচনার পর আল্লামা আহমদ শফীর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীকে বিশিষ্ট উলামায়ে কেরামের উপস্থিতিতে সম্মাননা প্রদান করা হবে। বিশিষ্ট আলেমদের দ্বারা কারা উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, ‘দাওরায়ে হাদিস মাদরাসার প্রিন্সিপালগণ ও হাইয়াতুল উলয়ার সদস্যগণের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে শোকরানা ও সম্মাননা প্রদান করা হবে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১