শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বন্ধ হচ্ছে ‘সিআইডি’?

বিনোদন ডেস্ক : 


২১ বছর ধরে চলছে। তাই সনি টিভির জনপ্রিয় গোয়েন্দাধর্মী সিরিজ ‘সিআইডি’ নিয়মিত দেখা অভ্যাসে পরিণত হয়েছে দর্শকদের। তাদের জন্য খারাপ খবর হলো, বন্ধ হয়ে যাচ্ছে এই আয়োজন। খবর ভারতের বেসরকারি বার্তা সংস্থা আইএএনএস-এর।তবে চিরকালের জন্য নয়, তিন মাস সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে ‘সিআইডি’ প্রচার হবে না। এরপর এটি শুরু হবে নতুনভাবে। প্রযোজককে নতুন আয়োজনের জন্য এই সময় দেওয়া হয়েছে। আগামী ২৭ অক্টোবর সনি টিভিতে প্রচার হবে এর শেষ পর্ব।

দুই দশকেরও বেশি সময় ধরে একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকদের মন কেড়েছে ‘সিআইডি’। এতে মূল তিনটি চরিত্রে অভিনয় করেছেন শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুমান), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ) ও দয়ানন্দ শেঠি (সিনিয়র ইন্সপেক্টর দয়া)।

আনুষ্ঠানিক ঘোষণায় ওপরের তথ্যগুলো জানিয়েছে সনি টিভি কর্তৃপক্ষ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ‘সিআইডি’র একটি সূত্রের দাবি, ‌‘সিআইডি’ বন্ধ হচ্ছে না। সৃজনশীল কারণে নির্মাতা ও চ্যানেল যৌথ সম্মতিতে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছে। তাদের মনে হচ্ছে, অনুষ্ঠানটি ঢেলে সাজানো দরকার।
এদিকে মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা দয়ানন্দ শেঠি বলেন, ‘আমরা শুটিং করছিলাম। হঠাৎ প্রযোজক (বিপি সিং) জানালেন, চ্যানেল থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখতে বলা হয়েছে। এটা আমাদের জন্য হতাশার খবর।’

১৯৯৭ সাল থেকে সনি টিভিতে দেখানো হচ্ছে ‘সিআইডি’। এখন পর্যন্ত অনুষ্ঠানটির দেড় হাজারেরও বেশি পর্ব প্রচারিত হয়েছে।
এদিকে ‘সিআইডি’ বন্ধ হয়ে যাওয়ার খবরে টুইটারে ভক্তরা হতাশা প্রকাশ করছেন। তাদের মন্তব্য, এই সিরিজ কয়েক প্রজন্মের বেড়ে ওঠার অংশ। এভাবে বন্ধ না করার জন্য তারা চ্যানেলকে অনুরোধ করেছেন। ‘সেভ সিআইডি’ ও ‘ডোন্ট এন্ড সিআইডি’ হ্যাশট্যাগ জুড়ে দিচ্ছেন অনেকে।

সূত্র : বাংলাট্রিবিউন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০