সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঐক্যফ্রন্টের সামনে ড. কামাল, পেছনে তারেক : কাদের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের চক্রান্ত করছে ঐক্যফ্রন্ট। সাত দফা মানে সাতটি চক্রান্ত। এই চক্রান্ত হলো নির্বাচনকে বানচালের চক্রান্ত। এটা সাধারণ মানুষ মেনে নিতে পারে না। এই ঐক্যফ্রন্টের সামনে হলো ড. কামাল, আর পেছনে হলো বিএনপি’র মূল হোতা মানি লন্ডারিংয়ের দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া। বিএনপি নতুন করে চক্রান্ত করার জন্যই ঐক্যফ্রন্ট গঠন করেছে।’

বুধবার (২৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে টঙ্গী সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল, ইঞ্জিনিয়ার আব্দুর সবুর, স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘কহরদরিয়া খ্যাত টঙ্গীর তুরাগ নদীর পানি যেমনি শুকিয়ে যাচ্ছে, তেমনি বিএনপি কু-কর্মের কারণে দিন দিন ভাটির দিকে যাচ্ছে। মরা গাঙে কোনও দিন ঢেউ আসে না। যতই চক্রান্ত করুক না কেন আওয়ামী লীগের জনপ্রিয়তা কেউ থামিয়ে রাখতে পারবে না। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে ইনশাল্লাহ।’

আগামী সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে দলনেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তিনিই শুধু নির্বাচনে অংশগ্রহণ করবেন। দলের কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

ড. কামাল সম্পর্কে তিনি বলেন, ‘সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন আজ নষ্ট রাজনীতির প্রবর্তক ও প্রচারক। তিনি আজ বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন। তাই তিনিও আজ নষ্ট রাজনীতিক।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সব কর্মসূচি বিএনপির কর্মসূচি থেকে এগিয়ে। বিএনপি ঘুম থেকে ওঠে দুপুরে আর আমাদের নেত্রী ঘুম থেকে ওঠেন সাড়ে ৫টায়। আমরা ছয় ঘণ্টা এগিয়ে, জাতীয় নির্বাচনের ফলাফলও এমনটাই হবে। যারা মানুষের পাশে এগিয়ে থাকবে তারাই নির্বাচনে বিজয়ী হবে।’

‘জাতিসংঘের চিঠির ব্যাপারে বিএনপি মহাসচিব মিথ্যাচার করেছেন। তাই বিএনপি একটি ভুয়া দল। তারা ১০ বছরে আন্দোলন করতে পারেনি, তাদের আন্দোলনে মরা গাঙ্গে পানি আসবে না।’

ওবায়দুল কাদের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘শেখ হাসিনা উপজেলা, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে ক্ষমা করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে তিনি যাকে প্রার্থী করবেন, তার পক্ষে কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থী হলে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে। বিদ্রোহী যে হবে তাকেই বহিষ্কার করা হবে।’

ঐক্যফ্রন্টের নেতা মইনুল হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মইনুলকে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে অপরাধী হিসেবে। বিএনপি আজ মাইনাস-২-এর নেতার সঙ্গে হাত মিলিয়েছে, তার মুক্তি দাবি করছে।’

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930