শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২০০ পার হলো জিম্বাবুয়ের স্কোর

 স্পোর্টস ডেস্ক :


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস হেরে আগে ব্যাটে নামা জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারায়। এরপর ঘুরে দাঁড়ায় তারা। দ্বিতীয় উইকেটের ৫২ ও তৃতীয় উইকেট গড়ে ৭৭ রানের জুটি। তারপর টেইলর-উইলিয়ামসের উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের প্রথম উইকেট তুলে নেন বাংলাদেশের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। দলের হয়ে পঞ্চম ওভারে বল হাতে নেন তিনি। নিজের প্রথম ওভারেই ফেরান জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজাকে। তার আউটের পরে ক্রিজে আসেন ব্রেন্ডন টেইলর। সঙ্গে থাকা ওপেনার জহুয়া ঝড়ো শুরু করেন। তারা ১২ ওভারে তুলে ফেলেন ৭০ রান। এরপর জহুয়া তুলে মারতে গিয়ে মেহেদি মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

পরে মেহেদির বলে এলবিডব্লিউ হন টেইলর। কিন্তু রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। টেইলর এবং উইলিয়ামস মিলে ৭৭ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৭৫ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন টেইলর। এরপর ৪৭ রানে সাইফউদ্দিন ফেরান শেন উইলিয়ামসকে। এরপর ক্রিজে আছেন সিকান্দার রাজা ও পিটার মুর।

বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য করে ফেলা ফজলে রাব্বি আছেন একাদশে। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। তাদের দলে ফিরেছেন এলটন চিগুমবুরা।

চট্টগ্রামে শিশির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া সর্বশেষ সাত দিবারাত্রীর ওয়ানডে ম্যাচের চারটিতে এখানে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাই টসে জয় বাংলাদেশের পক্ষে গেছে। বাংলাদেশ অধিনায়ক বল করার সিদ্ধান্ত নিতেও হয়তো খুব বেশি ভাবেননি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা (অধি.), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধি.), ক্যাপহাস জহুয়া, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্ডার রাজা, এলটন চিগুমবুরা, পিটার মুর, কাইল জারভিস, ব্রেন্ডন মাভুত, ডোনাল্ড ট্রিপানো, টেন্ডি সাতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১