সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ইতিহাস ঐতিহ্য গ্রন্থ ‘লক্ষ্মীপুর ডায়েরি’র আত্মপ্রকাশ

আকাশবার্তা ডেস্ক : 


ঢাকায় এক অনুষ্ঠানে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের ঐতিহাসিক তথ্য-উপাত্ত নিয়ে ‘লক্ষ্মীপুর ডায়েরি’ গ্রন্থের আত্মপ্রকাশ হয়েছে। গ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেছেন, এ গ্রন্থ লক্ষ্মীপুরের ইতিহাসকে সমৃদ্ধ করবে। একইসঙ্গে বাংলাদেশের ইতিহাসে অনবদ্য দলিল হিসাবে সংযোজিত হয়েছে বইটি। এ গ্রন্থ আগামী প্রজন্মকে জেলার শেকড় সন্ধানে বিশেষভাবে সহায়তা করবে।

২৭ অক্টোবর শনিবার নগরীর কাটাবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘লক্ষ্মীপুর ডায়েরি’র মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম মাকসুদ কামাল। লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন পত্রিকা ও বইটি প্রকাশের উদ্যোক্তা প্রতিষ্ঠান লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এ অনুষ্ঠানের আয়োজন করে।

লক্ষ্মীপুর জেলা সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উম্মোচনের পর প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এস. এম মাকসুদ কামাল বলেন, “একটি অঞ্চলকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্মীপুরের সংস্কৃতি এগিয়ে নেয়ার জন্য লক্ষ্মীপুর ডায়েরি একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। তাই লক্ষ্মীপুর ডায়েরি নামক বইকে লক্ষ্মীপুরের তথ্যের জন্য মূল বেইজ লাইন ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গুসি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান, এনএসআইয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক শামছুল আমিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সহকারি পুলিশ সুপার মিরাজুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের, এনটিভির বার্তা সম্পাদক আবদুস সহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টোর ড. শামছুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক সাম্মী আক্তার সুরভী, সুপ্রীমকোর্টের আইনজীবি ড. বদরুল হাসান কঁচি, অ্যাডভোকেট আবদুস সাত্তার পলোয়ান।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, হাজী সিরাজুল ইসলাম বাবুল আইয়ুব, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবি রহমত উল্লাহ বিপ্লব, উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক রিয়াদ, মোঃ আবদুর রব, মাওলানা আবদুল্লাহ আল ইস্রাফিল প্রমুখ।

গ্রন্থ সূত্র থেকে জানা যায়, ‘লক্ষ্মীপুর ডায়েরি’ নামক এ গ্রন্থে লক্ষ্মীপুর জেলাকে আরও গভীর থেকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। সানা উল্লাহ সানুর সম্পাদনায় ৬২৪ পৃষ্ঠার ২৬টি অধ্যায়ের প্রতিটি শব্দ জুড়ে রয়েছে লক্ষ্মীপুর জেলার নানা ইতিহাস আর মৌলিক তথ্য। আছে বিষয়বস্তু সম্পর্কিত ছবি এবং মানচিত্র। ইতিহাসের বর্ণনা এবং উপস্থাপিত তথ্যগুলো অনেকের নিকট এতদিন অজানাই ছিল। গ্রন্থে উঠে এসেছে লক্ষ্মীপুর ভূখন্ডের উৎপত্তি, জনবসতি, ঐতিহাসিক শাসন, সংগ্রাম ইত্যাদি বিষয়ের ওপর বিষয় ভিত্তিক তথ্যাদি। লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক তথ্য-উপাত্ত নিয়ে এর আগে এতটা বৃহৎ পরিসরে কোন গ্রন্থ প্রকাশিত হয়নি।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন, বইয়ের সম্পাদনা সমন্বয়কারী ও উপকূল-সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। গ্রন্থের বিষয়সূচি আলোকপাত করেন সম্পাদক সানা উল্লাহ সানু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930