সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের পাইলট ছিলেন ভারতীয়

বিবিসি বাংলা :


ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দর থেকে ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে ১৮৯জন আরোহীকে নিয়ে যে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে, তার চালকের আসনে ছিলেন একজন ভারতীয় নাগরিক।ভাব্যে সুনেজা (৩১) নামে বিমানের ওই পাইলট আদতে দিল্লির ছেলে। সাত বছর আগে তিনি ইন্দোনেশিয়ার লায়ন এয়ারে যোগ দেন, তখন থেকে থাকতেন জাকার্তাতেই।

লায়ন এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছিলেন ভাব্যে সুনেজা। তার কো-পাইলট ছিলেন মি হারভিনো, সঙ্গে ছিলেন ছ’জন ক্রু বা বিমানকর্মী।

মি. সুনেজার ৬০০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলট হারভিনোও ৫০০০ ঘণ্টারও বেশি বিমান চালিয়েছেন বলে ওই এয়ারলাইনের বিবৃতিতে জানানো হয়।

ভাব্যে সুনেজার ‘লিঙ্কড ইন’ প্রোফাইল থেকে জানা গেছে, তার স্কুলজীবনের পড়াশোনা দিল্লিতেই। পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকায় একটি নামী বেসরকারি স্কুলের ছাত্র ছিলেন তিনি।বেল এয়ার ইন্টারন্যাশনাল থেকে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন।

তার বিশেষ দক্ষতা ছিল বোয়িং-৭৩৭ প্যাসেঞ্জার জেট চালানোর ক্ষেত্রে। লায়ন এয়ারে যোগ দেওয়ার আগে তিনি মাস কয়েক এমিরেটস এয়ারলাইন্সেও ট্রেনি পাইলট হিসেবেও কাজ করেছিলেন।

দুর্ঘটনার কারণ নিয়ে লায়ন এয়ার এখনও কোনও মন্তব্য করেনি।

সংস্থার সিইও এডওয়ার্ড সিরেটইট বরং বলেছেন, “কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে আমরাও বেশ বিভ্রান্তই বলা যায়। কারণ বিমানটি ছিল একেবারেই নতুন!”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১