বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ থাকছে

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ থাকছে। রাজনৈতিক অঙ্গনের একটি অংশের বিরোধিতার মধ্যেই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হয়েছে।

গত সোমবার (২৯অক্টোবর) মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদ অধিবেশন না বসায় বুধবার (৩১অক্টোবর) রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইনের অধ্যাদেশ জারি হয়েছে। এটি এখন গেজেট আকারে প্রকাশ করা হবে। অর্থাৎ এটি আইন হিসেবে কার্যকর হবে আর পরবর্তীতে সংসদে এটি অনুমোদন করা হবে। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনারদের দেখা করতে যাওয়ার আগের দিনই এ অধ্যাদেশ জারি হল।

বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশে স্বাক্ষর করেছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন। জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল আকারে পাস হলেও ভেটিংয়ে কিছুটা দেরি হওয়া এবং সংসদের সর্বশেষ অধিবেশনে কার্যদিবস কম থাকায় এটি অধ্যাদেশ আকারেই জারি হয়েছে।

সংশোধনী আরপিও অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত ঋণ পুনঃতফসিল করার সুযোগ, ১২ ডিজিটের টিআইএন সনদ দাখিলের বিধানসহ আরও কিছু ছোটখাট সংশোধনী হয়েছে।

গত ৩০ আগস্ট নির্বাচন কমিশন আরপিও সংশোধনী প্রস্তাব অনুমোদন করে ৩ সেপ্টেম্বর তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। আর গত সোমবার (২৯ অক্টোবর) মন্ত্রিসভা আরপিও সংশোধনী আইনের অনুমোদন দেয়। অবশ্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরপিও সংশোধনীতে ইভিএম ব্যবহারের প্রস্তাবে আপত্তি জানিয়ে নোট অব ডিসেন্ট দেন। এছাড়াও সংসদে প্রতিনিধিত্ব না থাকা অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ বেশ কয়েকটি দলও সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে আপত্তি জানিয়ে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট যেসব বিষয়ে সংলাপ করতে যাচ্ছে তার মধ্যে ইভিএম প্রসঙ্গও আছে। বিএনপি এবং তার শরিকরা মনে করে এই যন্ত্র ব্যবহার করে ভোটে কারচুপি করা সম্ভব। অবশ্য এই আপত্তিতে গুরুত্ব না দিয়ে সরকার প্রায় চার হাজার কোটি টাকায় দেড় লাখ ইভিএম কেনার প্রকল্পে সায় দিয়েছে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সংশোধিত আইনে ইভিএম ব্যবহার, অনলাইন মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা, ঋণখেলাপিদের মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ রাখার সুপারিশ করেছিলেন তারা। “অধ্যাদেশ পাওয়ার পরই জানা যাবে, কী কী সুপারিশ রাখা হয়েছে।

স্থানীয় নির্বাচনে প্রয়োগের পর আসন্ন সংসদ নির্বাচনে ইসি ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিলেও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধিত না হওয়ায় তা আটকে ছিল। সে বাধা কাটাতে সরকারের মেয়াদের শেষ সময়ে গত ২৯ অক্টোবর মন্ত্রিসভা আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করে। তখনই মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন, “এই আইনটি অর্ডিন্যান্স আকারে জারি হয়ে যাবে, এখন তো সংসদ আর পাওয়া যাবে না।” বুধবার সেই অধ্যাদেশ জারি হল; ফলে সংসদ নির্বাচনে ব্যালট পেপারের পাশাপাশি ইভিএম ব্যবহারের কোনো বাধা আর থাকল না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে সীমিত আকারে হলেও ইভিএম ব্যবহারের পক্ষপাতি; অন্যদিকে একে ‘ভোট জালিয়াতির মাধ্যম’ দাবি করে ইভিএমের বিরোধিতা করে আসছে বিএনপিসহ বিভিন্ন দল। এর মধ্যেই গত ৩০ অগাস্ট নির্বাচন কমিশন আরপিও বা নির্বাচনী আইন সংশোধনের সিদ্ধান্ত নেয়। তারপর তা ওঠে মন্ত্রিসভার বৈঠকে। সংশোধিত আইনে ইভিএমের ‘অপব্যবহার’ করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্ব্বেচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেছিলেন, “ইভিএম ব্যবস্থা প্রবর্তন, ইভিএম অনুমোদন, ইভিএমের সফটওয়্যার অনুমোদন এবং সার্বিক নিরাপত্তার জন্য কমিশনের কর্তৃত্ব ও ক্ষমতা দেওয়ার জন্য বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। অনেকগুলো সেফটি মেজার্স এখানে প্রস্তাব করা হয়েছে। “অর্থাৎ ইভিএম নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতি কাজ করছে, এটার নিরাপত্তা কী হবে, এটা হ্যাকিংয়ের শিকার হবে কি হবে না, এই শঙ্কাগুলো দূর করার জন্য নিরাপত্তার বিষয়টি নিয়ে বিস্তারিত বলে দেওয়া আছে।”

কোনো নেটওয়ার্কের সঙ্গে ইভিএমের কোনো সম্পর্ক থাকবে না জানিয়ে শফিউল বলেছিলেন, “হ্যাক করার কোনো সুযোগ এখানে থাকবে না। টেম্পারিং ও ম্যানিপুলেশন প্রতিরোধ সম্পন্ন ইলেকট্রনিক ব্যবস্থা থাকবে। সব ধরনের সেফটি মেজার্স এখানে রাখা হয়েছে, যাতে কোনো নাগরিক ভোট দিতে গিয়ে প্রতারিত বা বঞ্চিত না হয়।”

চলতি বছর ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্য থাকলেও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো এর মাধ্যমে ভোট গ্রহণের বিরোধিতা করছে।

তাদের আশঙ্কা এই ব্যবস্থায় সরকার ভোট কারচুপি করবে। এছাড়া এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে কমিশনের এ সংক্রান্ত বৈঠক ত্যাগ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১