সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে প্রশিক্ষিত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন উপজেলার ২৫ জন উদ্যোক্তার মাঝে ১৬ লাখ ৭৫ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভা শেষে সদর উপজেলার ১০ জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। কর্মসংস্থান সৃজন ও প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মকর্মী হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ ঋণ সহায়তা দিয়েছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

ঋণপ্রাপ্তদের মধ্যে ‘আনোয়ার মৎস খামার’ এর স্বত্তাধিকারী মো. আনোয়ার হোসেনকে ৬০ হাজার টাকা, জাবেদ রেফ্রিজারেশন সেন্টারের মো. জাবেদ হোসেনকে ৮০ হাজার টাকা, নুসরাত আদর্শ মৎস খামারের মো. নাছির কবীরকে ৮০ হাজার টাকা, আইরিন কম্পিউটার ট্রেনিং সেন্টারের আইরিন সুলতানাকে ৮০ হাজার টাকা, নিঝুম টেইলারিং হাউসের তাহমিনা ফেরদাউসকে ১ লাখ টাকা, তন্নী সেলাই সেন্টারের শাহিনা আক্তার তন্নীকে ৬০ হাজার টাকা, ববি কম্পিউটারের পানেদা আক্তারকে ৬০ হাজার টাকা, আইভি সেলাই সেন্টারের তাহমিনা আক্তারকে ৬০ হাজার টাকা, কম্পিউটার শপের শামছুন নাহার বেগমকে ৬০ হাজার টাকা এবং রওশনী টেলিকমের এম এ হাকিম রিয়াজকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি। এছাড়াও যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণকারী বেকার যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এরআগে জাতীয় যুব দিবস উপলক্ষে ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বৃক্ষরোপন ও রক্তদান কর্মসূচী পালন করা হয়।

এদিন জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তার মাঝেও ঋণের চেক বিতরণ করা হয় বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০