শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ভারত থেকে এসেছে প্রাথমিকের ২৫ লাখ বই

আকাশবার্তা ডেস্ক : 


যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ লাখ বই এসেছে। নির্দিষ্ট চুক্তিতে ভারতকে এ বই ছাপাতে দেয় ন্যাশনাল কারিকোলাম অ্যান্ড টেকস বুক। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের মধ্যে প্রথম একটি চালানে প্রায় ২৫ লাখ বই বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে। অন্যগুলোও আসবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে এসব বই বেনাপোল বন্দরে প্রবেশ করে। বন্দরের দুই নম্বর পণ্যগারে আমদানিকৃত বই ভারতীয় ট্রাক থেকে আনলোড করে রাখা হয়েছে। বেনাপোল বন্দরের দুই নম্বর পণ্যগারের ইনচার্জ (ওয়ার হাউজ সুপারেন্ডেন্ট) মো. রুহুল আমিন জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ন্যাশনাল কারিকোলাম অ্যান্ড টেকস বুক। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স।

বইয়ের আমদানি মূল্য সাত লাখ ৫৮ হাজার ৫০০ ইউএস ডলার। বইয়ের ওজন ৫০৮ মে.টন ৩০২ কেজি। বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির সত্ত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে আরও বই আসবে হবে। যেসব বই এরইমধ্যে এসেছে আগামী শনিবার তা বন্দর থেকে খালাস করা শুরু হবে।

খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে বলেও জানান তিনি।এদিকে বই খালাসের কাজে নিয়জিত বন্দরের হ্যান্ডলিংক শ্রমিকরা বলেন, প্রতিবছর এসময় ভারত থেকে ছাপানো সরকারি বই আসে। তাদের ছেলে-মেয়েরা এসব বই পড়বেন এজন্য তারা আনন্দের সঙ্গে খালাস করে থাকেন।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮