বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ইসি কর্মকর্তাদের সব ছুটি বাতিল

আকাশবার্তা ডেস্ক :


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

ছুটি বাতিলের ফলে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কমিশনের কর্মকর্তারা অফিস করেছেন। এর আগে বৃহস্পতিবার (১ নভেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরে ছুটি বাতিলের অফিস আদেশ জারি হয়।

আদেশে বলা হয়-একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসি সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের সুবিধার্থে এবং সাংগঠনিক কাঠামো বহির্ভূত নির্বাচন কমিশনের অধিনস্ত আইডিয়া প্রকল্প বাস্তবায়নে নির্বাচনের ফলা প্রকাশ পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পর অফিসে উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো।

এর মধ্যে হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প ও সরকারি পরিবহণ পুলের গাড়িচালক, প্রধান নির্বাচন কমিশনার ও উর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত স্টাফরাও রয়েছেন।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছরের মেয়াদ পূরণের আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা। এর আগে, দশম সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে সংবিধান অনুয়ায়ী আগামী বছরের ২৮ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আইনি বাধ্যবাধ্যকতা রয়েছে। আর ৩১ অক্টোবর থেকে ৯০ দিন গণনা শুরু হয়।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১