শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পারদ খেয়ে ২ জনের মৃত্যু, আহত ১

আকাশবার্তা ডেস্ক : 


কবুতরের মাংসের সাথে পারদ মেশানো খাবার খেয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে। গত শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, রংপুর জেলার কোতোয়ালী থানার পুঠিমারী গ্রামের হিরো মিয়ার ছেলে সুলতান ও একই জেলার কাউনিয়া থানার হারাগাছ গ্রামের আ. ছামাদ মিয়ার ছেলে আনোয়ারুল।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ১ জন চিকিৎসাধীন রয়েছে, সে নওগাঁ জেলার মান্দা থানার চকগোপাল গ্রামের মমতাজের ছেলে রাব্বানী।

নিহত সুলতানের বড় ভাই সোহেল জানান, গতকাল রাতে আনোয়ারুল ও সুলতান কবুতরের মাংস রান্না করে যৌনশক্তি বৃদ্ধির জন্য তার সাথে পারদ মিশিয়ে খায় ও অবশিষ্ট অংশ মুদি দোকানদার রাব্বানীকেও দেয়। খাবার খেয়ে রাব্বনী চলে যায় তার শ্বশুর বাড়ি। সেখানে রাত ১২টার দিকে বেশ কয়েকবার বমি করলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত দুইজনই রাতের বেলা বমি করলে তাদেরও একই হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা হলে তিনি বলেন, রাব্বনীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হবে। তবে তারা কার বুদ্ধিতে কবুতরের মাংসের সাথে পারদ মিশিয়ে খেয়েছে তা জানা যায়নি। মির্জাপুর থানার এসআই আশিকুজ্জামান জানিয়েছেন, দুটি লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১