বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই‍ : আল্লামা শফি

আকাশবার্তা ডেস্ক :


হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই।রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে তিনি একথা বলেন।

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র ব্যানারে এই শোকরানা মাহফিল হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহফিলে আল্লামা শাহ আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার সদস্য মাওলানা মুফতি নুরুল আমিন।লিখিত বক্তব্যে আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে বলা হয়, ‘নিঃস্বার্থভাবে দীনের খেদমত করাই আমার একমাত্র তামান্না।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক কোনো দলের সঙ্গে আমার বা হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই আমার কোনো সিদ্ধান্ত ও কর্মকৌশলকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই।’

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন আল্লামা আহমদ শফী।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০