সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বি. চৌধুরীর চিঠি

আকাশবার্তা ডেস্ক : 


রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। অন্যদিকে সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

মঙ্গলবার (০৬নভেম্বর) বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য আগামীকাল বুধবারের মধ্যে দেখা করতে চেয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বরাবর আজ মঙ্গলবার চিঠি দেয়া হয়েছে।

এছাড়া, নির্বাচন কমিশনের সাথে আগামী শুক্রবারের মধ্যে সংলাপ চেয়ে সিইসি বরাবর আজ চিঠি পৌছে দেয়া হয়েছে। সিইসির নিকট পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।’

জানা যায়, সাক্ষাৎ প্রার্থনা করে রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, ‘যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে আগ্রহী।’

চিঠিতে বি. চৌধুরী আরও বলেন, ‘সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।’

সময় সংক্ষিপ্ত থাকার কথা উল্লেখ করে আগামীকাল বুধবারের মধ্যে সাক্ষাতের সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি লেখা চিঠিতে অনুরোধ জানানো হয়েছে বলে জানা যায়।

অন্যদিকে, সিইসির সাথে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। চিঠিতে মেজর (অব.) মান্নান একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ইস্যুতে সিইসির সাথে আলোচনার জন্য আগামী শুক্রবারের মধ্যে সময় চেয়েছেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930