আকাশবার্তা ডেস্ক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহমুদুল হাসান নামের এই শিক্ষার্থী বন ও পরিবেশবিদ্যা বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন। মাস্টারদা সূর্যসেন হলে থাকতেন তিনি। মাহমুদ জয়পুরহাট জেলার আবুল মালেকের ছেলে।
বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান মাহমুদ। সঙ্গে সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক আতাউর গণি জানান, মাথায় গুরুতর জখম দেখে ছাত্রটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহমুদকে দেখে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
সূত্র : দৈনিক আমার সংবাদ