বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

পুলিশে ১৭ জন কর্মকর্তার পদোন্নতি

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের উঁচু পর্যায়ের ১৭জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে। তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন। আর অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন পদোন্নতি পেয়ে হয়েছেন ডিআইজি।নতুন চার অতিরিক্ত আইজিপিকে দ্বিতীয় গ্রেড এবং ১৩ ডিআইজিকে তৃতীয় গ্রেডে পদায়ন করে মঙ্গলবার (০৬নভেম্বর) আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি ( চলতি দায়িত্বে) রৌশন আরা বেগম, এনএসআই পরিচালক মেজবাহ উদ্দিন, টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট ( টিএন্ডআইএ) ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ইকবাল বাহার ও বরিশালের পুলিশ কমিশনার মোশারফ হোসেন পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন।

আর অতিরিক্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে র‌্যাবের পরিচালক মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের এম রোকন উদ্দিন, রাজশাহী রেঞ্জের মো. মাসুদুর রহমান ভূঞা, এসবির মো. তওফিক মাহবুব চৌধুরী, টিএন্ডআইএমের মো. নজরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি চলতি দায়িত্বে) কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের এর কুসুম দেওয়ান পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন।

এছাড়া পুলিশ সদরদপ্তরে ডিআইজির চলতি দায়িত্বে থাকা বশির আহম্মদ, হাবিবুর রহমান, মো. আনোয়ার হোসেন ও খ. মহিদ উদ্দিন এবং রাজশাহীর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকেও পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়েছে। দুই এক দিনের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়েও পদোন্নতির আদেশ আসতে পারে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০