বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে : সিইসি

আকাশবার্তা ডেস্ক : 


আগামীকাল বৃহস্পতিবার (০৮নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। বুধবার (০৭নভেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সিইসি বলেন, ৮নভেম্বর তফসিল ঘোষণা করা হবে। ওইদিন কোনো এক সময় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।’ তবে, তফসিল ঘোষণা অপরাহ্নে হওয়ার সম্ভাবনার কথা জানান এই কমিশনার।

জোট নেতাদের স্বাগত জানিয়ে সিইসি আরো বলেন- আপনারা জানেন, আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করি, কাল তফসিল ঘোষণা করা হবে।

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের আগে আলোচনা করতে আজ বুধবার সকালে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোটের নেতারা নির্বাচন কমিশনে যান। এরপরে তারা সিইসির সঙ্গে বৈঠক করেন। এ সময় অন্যান্য কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচন পেছানো যেতে পারে। কিন্তু তফসিল পেছানের সুযোগ নেই।

কে এম নূরুল হুদা বলেন, সব রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এবং সংবিধানের আলোকে নির্বাচন করতে হবে। তবে তফসিল ঘোষণার ক্ষেত্রে ৭ নভেম্বরের সংলাপের ফলাফলও প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে জানুয়ারি মাসে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।

‘বিশ্ব ইজতেমা রয়েছে জানুয়ারি মাসে– ১৫ থেকে ২৬ তারিখ দুই দফায় ইজতেমা হবে। তখন সেখানে সারা দেশ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিয়োগ করতে হয়। তাই এর মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।’

কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন। এর আগেই ভোট হবে। এটা ২৩ ডিসেম্বর হতে পারে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০