বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সংবিধানের বাইরে কিছু হবে না : কাদের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে দীর্ঘ আলোচনা হয়েছে। তারা মন খুলে কথা বলেছে, আমরাও কথা বলেছি। তারা সাত দফা দাবি আবারও তুলে ধরেছে। তবে নতুন করে ঐক্যফ্রন্ট একটি দাবি তুলেছে। সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্য নির্বাচন করার দাবি করেছে তারা। কিন্তু আমরা সংবিধানের বাইরে যাবো না।

বুধবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বুধবার বেলা ১১টায় গণভবনে এই সংলাপ শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে এবার সংলাপে অংশ নেন ১১ জন নেতা।সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্টের কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। ড. কোমাল হোসেনের বাসায় বিকেলে সংবাদ সম্মেলনে সংলাপের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সাংবাদিকদের জানানো হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতারা নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন। আমরা বলেছি সত্যিকারের রাজবন্দি হলে মুক্তি দেওয়া হবে। তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ইসি কাজ করবে। প্রধানমন্ত্রী তাদের নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে।’

সংলাপ শেষ হলেও আলোচনা চলতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্ট সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছে। আমরা বলেছি, সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। আমরা তাদের জানিয়ে দিয়েছি, তফসিল ঘোষণার পর সরকারি সুযোগ নেবে না মন্ত্রী-এমপিরা।’বৃহস্পতিবার সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান ওবায়দুল কাদের।

বুধবারের সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল হক, দীপু মনি ও শ ম রেজাউল করিম। এছাড়া শরিকদের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের ১১ সদস্যের দলে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

এর আগে ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয়।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১