সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জের পুকুরদিয়া বাজারে অগ্নিকান্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ৫০ লক্ষ টাকার ক্ষতি

ইমরান হোসেন :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন পুকুরদিয়া বাজারে অগ্নিকান্ডে সরকারি পোষ্ট অফিসসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে পোষ্ট অফিসের যাবতীয় কাগজপত্র পুড়ে যাওয়াসহ ব্যবসায়ীদের ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ইউনিট এসে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে পুকুরদিয়া বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ব্যবসায়ীরা প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ইউনিট এসে ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় একটি পোষ্ট অফিস কার্যালয়, মুদি দোকান, ফার্মেসী ও মোবাইল সার্ভিসিং দোকানসহ ৯টি প্রতিষ্ঠান পুড়ে যায়।

স্থানীয় পুকুরদিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জানান, ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় দোকানঘরের মালিক এবং ব্যবসায়ীরা অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন। তিনি বলেন, সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে আবারো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসা শুরু করতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১