সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপি ভোটে আসছে, সন্দেহ নেই : কাদের

আকাশবার্তা ডেস্ক :

তিনি বলেছেন, “তারা নির্বাচনে অংশ নি‌চ্ছেন, এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।”

ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিন শ‌নিবার সকা‌লে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

অন্যদিকে সাত দফা দাবি জানিয়ে আসা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শুক্রবার রাজশাহীর সমাবেশেও বলেছে, খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেওয়া না হলে তারা নির্বাচনে যাবে না।

ঐক্যফ্রন্টের রাজশাহীর সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে কা‌দের ব‌লেন, “এটা নির্বাচনী আই‌নের সুস্পস্ট লঙ্ঘন। যে বক্তব্য গতকাল রাজশাহী‌তে তারা দি‌য়ে‌ছে,‌ সেই বক্তব্য তফ‌সিল ঘোষণার প‌র কেউ দি‌তে পারে না। গ‌রম গরম ভাষণ, আ‌ন্দোল‌নের কর্মসূ‌চি দেওয়া নির্বাচ‌নের আইন এবং আচরণ বি‌ধির সুস্পষ্ট লঙ্ঘন।”

ই‌সির সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভা‌বে নির্বাচন কর‌তে চাই‌লে তিন দি‌নের ম‌ধ্যে ই‌সি‌কে জানা‌নোর বিষয়‌টি দৃ‌ষ্টি আকর্ষণ কর‌লে তি‌নি ব‌লেন, “মেরুকরণ সমীকরণ চল‌ছে। আমরা সময় চাইব।”

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন- আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সস্পাদক মাহাবুব-উল আলম হা‌নিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠ‌নিক সম্পাদক এ‌ কে এম এনামুল হক শামীম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930