শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ায় সব দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আকাশবার্তা ডেস্ক :


জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্যান্য জোট ও দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদীয় বোর্ডের সভার শুরুতে সূচনা বক্তব্যে তিনি দলগুলোকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংলাপে ওয়াদা করেছি যেন সবাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হোক। সবাই নির্বাচনে আসুক।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। নির্বাচনে আওয়ামী লীগ উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেবে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সংলাপে ৭০টি দল ও জোটের ২৩৪ জন নেতা অংশ নেয়।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১