বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফুটপাতে খাবার বিক্রি করছেন মেহজাবিন!

আকাশবার্তা ডেস্ক : 


চেহারায় পরিশ্রমের ছাপ। দেড়শ’ বা দুইশ’ টাকার কাপড় জড়ানো গায়ে। গ্ল্যামার তো দুরের কথা, ‘দিন আন দিন খাওয়া’ সংসারের মেয়ের মতোই দেখা যাচ্ছে তাকে। শহরের ফুটপাতে খাবার বিক্রি করছেন তিনি। রাজা-রানীর হোটলের পাশেই ফুটপাতে দুটি পাতিলে ভাত-তরকারি নিয়ে তার ভ্রাম্যমান ব্যবসা। নিম্ন আয়ের মানুষেরাই তার ক্রেতা।

নাটকের দৃশ্য এটি। টিভি দর্শকরা সাধারণত মেহজাবিনকে ধনী কিংবা মধ্য পরিবারের মেয়ের চরিত্রেই দেখে আসছেন। এবার এ তারকা হাজির হচ্ছেন একেবারে গ্লামারহীন এক চরিত্রে। ‘রাজা রানীর গল্প’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে মেহজাবিনের বিপরীতে রাজা রানী হোটেলের মালিকের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ।

মেহজাবিন বলেন, ‘নাটকটি আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতার। এতে কাজ করতে এসে শহরের এমন পেশার মানুষের কষ্ঠগুলো খুব কাছ থেকে দেখেছি। জীবন সম্পর্কে অন্য রকম এক অভিজ্ঞতা হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

এতে আরও অভিনয় করেছেন শহিদুল্লাহ সবুজ, নিকুল কুমার মন্ডল,তিশা, প্রাণ সারওয়ারসহ অনেকে। শিগগিরই নাটকটি কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০