বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কুমিল্লায় বিএনপির প্রার্থী সাক্কু

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বিএনপি । বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সদ্য বিদায়ী মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হককে ডাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে তাঁকে মনোনয়ন দেওয়ার কথা জানান এবং কুমিল্লা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিএনপির নেতা–কর্মীসহ সবাইকে সাক্কুকে জয়ী করতে একযোগে কাজ করার নির্দেশ দেন খালেদা জিয়া।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আমিন উর রশীদ ইয়াছিন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০