সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নির্বাচন পেছাল, ভোট ৩০ ডিসেম্বর

আকাশবার্তা ডেস্ক :


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন জোটের দাবির পর ভোট এক সপ্তাহ পিছিয়ে দিয়ে নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, “আমরা তফসিল পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।”

সোমবার (৯ নভেম্বর) ইভিএম মেলার উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান।

সিইসি আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে, এজন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930