বুধবার ১৮ই মার্চ, ২০২৬ ইং ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৫ জন

আকাশবার্তা ডেস্ক :


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোয়নপত্র গ্রহণ করেছেন ১৩ জন প্রার্থী। শনিবার (১০ নভেম্বর) ও রোববার দুই দিনে প্রার্থীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন। পৌরসভার মেয়র আবু তাহের ও উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু তারা দুজন বাপ-ছেলে। তারাও এ আসন থেকে মনোনয়নপত্র কিনে জেলায় চমক সৃষ্টি করেছেন।

এ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন– বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কেন্দ্রীয় যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েব আহমেদ ফারুক, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাসিবুর রহিম বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী ও কেন্দ্রীয় যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলী।

একই আসন থেকে বাবা-ছেলে দলীয় মনোনয়ন কেনায় ‘টক অব দ্য ডিস্ট্রিক্ট’ হয়েছেন লক্ষ্মীপুরের আলোচিত  পৌর মেয়র এম এ তাহের ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু। এম এ তাহের শনিবার ও এ কে এম সালাহউদ্দিন টিপু রোববার দলীয় মনোনয়নপত্র কেনেন। টিপু মনোয়নপত্র সংগ্রহ করে ফেসবুক স্ট্যাটাসে লেখেন– ‘মায়ের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে ছেলের আবদার একটু বেশি।’

সূত্র : বাংলা ট্রিবিউন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১