বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপি নির্বাচনে নাও আসতে পারে : এরশাদ

আকাশবার্তা ডেস্ক : 


বিএনপির অফিসের সামনে সংঘটিত বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়, বিএনপি নির্বাচনে নাও আসতে পারে। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি বলেন, জোটের ব্যাপারে এখনও আলোচনা হয়নি। বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। আশা করছি, আমরা জোটবদ্ধ হলেও প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাবো।

এরশাদ বলেন, ১৭ ও ১৮ নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। আর বিএনপি নির্বাচনে না এলে, জাতীয় পার্টি তিনশ আসনেই নির্বাচন করবে।সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত। গত চার দিনে তারা প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও অনেক মনোনয়নপত্র বিক্রি হবে।

এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক।সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় পার্টি একাদশ জাতীয় নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১