সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আজকালের মধ্যেই আ.লীগের মনোনয়ন ঘোষণা করা হবে : কাদের

আকাশবার্তা ডেস্ক :


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছন, আজকালের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে। জেতার সম্ভাবনা আছে এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। হারের ঝুঁকি আমরা নিতে চাই না।

শনিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেল আয়োজিত সেমিনারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান।

তিনি বলেন, আজকালের মধ্যে আওয়ামী লীগ ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেবে আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যে কোনো দলকে কত আসন দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। তবে শরীক দলের প্রার্থী যদি বিজয় নিশ্চিত করতে পারে তাহলে সেসব আসনও ছেড়ে দেবে আওয়ামী লীগ।

তিনি বলেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করেছে। এছাড়া সম্প্রতি নয়াপল্টনে তাদের সহিংস আচরণও ইঙ্গিত দেয় নির্বাচনে তাদের ভূমিকা কী হবে?

কাদের বলেন, ‘বিএনপি বোমা-সন্ত্রাসের দল। দেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চায়।’ ‘বিএনপি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল।

ওবায়দুল কাদের আরও বলেন, “বিএনপি বেপরোয়া হয়ে গেছে। আসলে জনসমর্থনের যে পারদ, তাতে তাদের অবস্থান নিচের দিকে। তারা অনুধাবন করতে পেরেছে, তারা হতাশা থেকে বেপরোয়া হয়ে গেছে এবং বেপরোয়া বক্তব্য দিচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930