সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহেশপুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ধৃত সন্ত্রাসীর নাম মঞ্জুরুল ইসলাম ওরফে রতন (৩৭)। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, বেগমগঞ্জ থানাধীন মহেশপুর গ্রামে মো. মঞ্জুরুল ইসলাম ওরফে রতন যে কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্রসস্ত্র সহকারে ওই এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ইউনিট। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধৃত আসামি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তােেক গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশী করে একটি প্লাষ্টিকের ব্যাগ ভর্তি ১টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় পাইপগান, ২টি রামদা, ১টি চায়না চাকু এবং ১টি রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম অস্ত্রসহ সন্ত্রাসী মঞ্জুরুল ইসলাম রতনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31