সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সায়মা ওয়াজেদ পুতুলকে মন্ত্রিসভার অভিনন্দন

আকাশবার্তা ডেস্ক :


‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার ২০০তম বৈঠকে  একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।

এর আগে গত বুধবার প্যারিসে ইউনেস্কোর দফতরে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুলকে ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়।

জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল রিপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার, লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার ও প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া।

সভার শুরুতে জুরি বোর্ডের সদস্যরা সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার প্রবর্তিত হয়।

কুয়েতের আর্থিক সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার। যা একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।

উল্লেখ্য, অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ  পুতুল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মেয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31