মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রতাপগঞ্জ স্কুলের শিক্ষক কবি কামরুল স্যারের ইন্তেকাল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি কামরুল হাসান স্যার ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে………রাজেউন)। তিনি মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় নোয়াখালীর মাইজদী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ভাই, ১ বোন, ভাতিজা-ভাতিজী, অসংখ্যা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রেখে গেছেন।

কবি কামরুল হাসান চন্দ্রগঞ্জ ইউপির ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ মিয়া পরিবারের মরহুম মাওলানা ছফি উল্যাহ মিয়ার সন্তান। ৭ ভাই, ১ বোনের মধ্যে তিনি ছিলেন ৪র্থ। মেজো ভাই মাওঃ হাবিবুর রহমান এর আগে মারা গেছেন। তার মৃত্যুতে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেল সাড়ে ৩টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম কামরুল হাসান স্যারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ১ মার্চ কবি কামরুল হাসান প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ১৯৮৪ সালে আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে ১৯৮৯ সালে মিরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কবি কামরুল হাসান তাঁর জীবদ্দশায় অসংখ্যা কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস রচনা করেছেন।

বিকেল সাড়ে ৫টায় প্রতাপগঞ্জ মিয়া বাড়ির সামনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুম কামরুল হাসান স্যারের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০