বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নির্বাচনের আগে ওয়াজ মাহফিলের অনুমতি না দিতে ইসির নির্দেশ

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ওয়াজ মাহফিলের অনুমতি না দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে যেসব ওয়াজ মাহফিলের তারিখ ঘোষণা করা হয়ে গেছে বা তফসিল ঘোষণার আগেই ঠিক করা হয়েছে তা রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আয়োজন করতে হবে।এছাড়া বিশেষ কারণে একান্তই মাহফিলের প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আয়োজন করা যাবে।

মঙ্গলবার রাতে ইসির যুগ্ন সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত নির্দেশনাটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, ওয়াজ মাহফিলে কোনো প্রার্থী, রাজনৈতিক দলের সদস্য বা অন্য কেউ নির্বাচনী প্রচারণা বা কারও পক্ষে বক্তব্য দিতে পারবেন না। চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত পুনঃনির্ধারিত সময়সূচি অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লিখিত সময়ে কোনও ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে নতুনভাবে কোনও তারিখ নির্ধারণ না করার জন্য অথবা স্থানীয় প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক সভা, ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জন্য কমিশন নির্দেশ দিয়েছে।

তবে যেসব ধর্মীয় সভা/ওয়াজ মাহফিলের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে একান্তই আয়োজনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আয়োজন করতে হবে।এ ছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, পূর্ব নির্ধারিত ও বিশেষ বিবেচনায় অনুষ্ঠিতব্য ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলে কোনো প্রার্থী, রাজনৈতিক দলের সদস্য বা কেউ নির্বাচনী প্রচারণা বা কারো পক্ষে বক্তব্য না করার জন্য নির্বাচন কমিশন বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছে।ওই নির্দেশনা প্রতিপালনে সভা/ওয়াজ মাহফিলে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০