শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লোকে আমাকে সবসময় সেক্সি বলে : নীহারিকা রাইজাদা

 বিনোদন ডেস্ক :


অভিনেত্রী নীহারিকা রাইজাদা তার আগামী ছবি ‘টোটাল ধামাল’ নিয়ে বেশ উত্তেজিত। তিনি বললেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের খারাপ ভালো দুইই আছে।’

গত মঙ্গলবার (২০নভেম্বর) মুম্বাইয়ে নিজের ছবির প্রচারণায় নেমে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

নীহারিকা বলেন, ‘ট্রোলিং ভালো এবং খারাপ উভয়ই। যে কেউ নিজের মতামত জানাতে পারেন। কেউ যদি আমাকে পছন্দ করেন, প্রশংসা করতে চান তারা তা করতেই পারেন। আর কেউ যদি তা না করেন তাতেও কোনও অসুবিধা নেই। তবে লোকে আমাকে সবসময় সেক্সি বলে।’

তিনি বলেন, ‘এটাকে যদি ট্রোলিং বলি তবে এটা সবসময় আমার সঙ্গে হয়। তবে খারাপ ট্রোলিং কাকে বলে আমি জানিনা। সেটা আমার সঙ্গে কখনও হয়নি।’
কথা ছিল আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘টোটাল ধামাল’। কিন্তু পরে মুক্তির দিন পরিবর্তন করা হয়।

এ নিয়ে জানতে চাইলে নীহারিকা বলেন, ‘টোটাল ধামাল আগামী বছর রিলিজ হবে। নির্মাতারাই এ সিদ্ধান্ত নিয়েছেন। তাদের যদি মনে হয় আরেকটু সময় নেওয়া দরকার, তা হলে সমস্যা কোথায়।’

তিনি বলেন, ‘সিনেমাটি থ্রি ডি-তে শুটিং হয়েছিল। আশা করি পোস্ট প্রোডাকশন ভালোই হবে। আমরা বেস্টটাই দিতে পারবো। আগামী ভ্যালেন্টাইনস ডের পরে ছবি দর্শকরা দেখতে পাবেন। তবে আমি নিশ্চিত, যখনই রিলিজ হোক সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলবে।’

ইন্দ্র কুমারের ‘টোটাল ধামাল’ ছবিতে নীহারিকা ছাড়াও রয়েছেন অনিল কাপুর, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০