বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এবার একটা কিছু হবেই : মান্না

আকাশবার্তা ডেস্ক : 


বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকলেও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এমন কৌশল প্রয়োগ করবো যাতে এবার একটা কিছু হবেই। এ সরকারকে আমরা দুই পয়সা দিয়েও বিশ্বাস করি না।

শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এই কথার মধ্যে কোনও ভুল নেই। এই কথা খুবই সত্যি। কিন্তু তার মানে বেগম জিয়া জেল থেকে না বের হলে আমরা নির্বাচন করবো না তা কি বলছি।

বলছি, এমন কৌশল নেবো, এমনভাবে লড়াই করবো যাতে শত্রুকে আমি পরাজিত করতে পারি। তিনি আরও বলেন, নির্বাচনে যাব এবং যুদ্ধ করে খালেদা জিয়াকে মুক্ত করবো।মান্না বলেন, সংলাপে আমাদের কোনও দাবি মানা হয়নি। কিন্তু চাপ তো তৈরি হয়েছে। এ চাপ অব্যাহত রেখে মাঠে থেকে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।

সভায় উপস্থিত ছিলেন ২০ দলের মুখপাত্র ও এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইসে চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহসহ ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১