আকাশবার্তা ডেস্ক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন চিঠি পেয়ে ইতোমধ্যে নোয়াখালীর পথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারি মুমিনুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতবার মওদুদ আহমদকে নিজ এলাকায় আওয়ামী লীগের লোকজন দিয়ে এলাকায় বাধা দেয়া হয়েছিল। এবার তা নেই৷ পথে পথে মানুষের ঢল নেমেছে। ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রহণ করতে মানুষের স্রোত। এবার বিএনপির পক্ষে মানুষের এই স্রোত কেউ ঠেকাতে পারবে না৷’ একইভাবে মনোনয়ন চিঠি গ্রহণ করেছেন ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বগুড়া ৬ ও ৭: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মনোনীতদের তালিকা
রংপুর-১ মোকাররম হোসেন সুজন
রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী
রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমান
রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা
রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজ
রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম
দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলাম/মামুনুর রশিদ
দিনাজপুর-২ আসনে সাদেক রিয়াজ/মামুনুর রশিদ
দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম ও মোফাজ্জল হোসেন দুলাল
দিনাজপুর-৪ আসনে হাফিজ/ আখতারুজ্জাম্না মিয়া
দিনাজপুর-৫ আসনে রেজানুল হক/বাচ্চু
দিনাজপুর-৬ লুতফুর রহমান/ শাহিন
কুড়িগ্রাম-১ আসনে রানা ও শামীম
কুড়িগ্রাম-২ আসনে সোহেল ও আবু বকর
কুড়িগ্রাম-৩ আসনে তাজবীর ও আব্দুল খালেক
কুড়িগ্রাম-৪ আসনে মকলেস ও আজীজ
গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম ও মোজাহারুল ইসলাম
গাইবান্ধা-২ আসনে টুটুল ও আহাদ আহমেদ
গাইবান্ধা-৩ আসনে ডা. সাদিক
গাইবান্ধা-৪ আসনে ওবায়দুল হক ও ফারুক আলম
গাইবান্ধা-৫ আসনে হাসান ও ফারুক কবীর
রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল হক
রাজশাহী-২ মিজানুর রহমান মিনু
রাজশাহী-৩ শফিকুল হক মিলন
রাজশাহী-৪ আবু হেনা
রাজশাহী-৫ নাদিম মোস্তফা
রাজশাহী-৬ আবু সাঈদ চান
নাটোর-১ তাইফুল ইসলাম টিপু নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বগুড়া-৬ ও ৭ থেকে খালেদা জিয়া
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পাবনা-৫ আসনে শিমুল বিশ্বাস
বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন/আবদুল সোবহান
বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/সরফুদ্দিন আলম সান্টু/শহিদুল হক জামান
বরিশাল-৩ জয়নাল আবেদীন/সেলিমা রহমান
বরিশাল-৪ মেসবাহ উদ্দিন ফরহাদ
বরিশাল-৫ মুজিবুর রহমান সরোয়ার/এবায়দুল হক চাঁন
বরিশাল- ৬ আবুল হোসেন খান/অধ্যাপক রশিদ খান
বরিশাল-৭ রাজিব আহসান/মেজবাহ উদ্দীন ফরহাদ
পটুয়াখালী-১ আসনে এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার/সালমা আলম/সুরাইয়া আক্তার
পটুয়াখালী-৩ হাসান মামুন/মো. শাজাহান
পটুয়াখালী-৪ এবিএম মোশারফ হোসেন/মনিরুজ্জামান মনির
ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমর
ঝালকাঠি-২ আসনে রফিকুল হক জাহান/জেবা রহমান/ ইশরাত জাহান এলিন ভূট্টো
পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন/শাহজাহান মিয়া
ভোলা-৩ মেজর (অব:) হাফিজ উদ্দিন ভোলা-৪ নাজিম উদ্দিন আলম
লক্ষ্মীপুর-১, (এলডিপি) শাহদাত হোসেন সেলিম
লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভুইয়া
লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
লক্ষ্মীপুর-৪ আশরাফ উদ্দিন নিজান
নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন
নোয়াখালী-২ জয়নুল আবদীন ফারুক
নোয়াখালী-৩ মোহাম্মদ শাহজাহান
নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ
নোয়াখালী-৬ ফজলুল আজিম
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। আর প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
বিএনপির মনোনয়নের চিঠি নিতে সোমবার সকাল থেকেই বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন। তাদের অনেকেই প্রত্যয়নপত্র নিয়ে যাওয়ার জন্য ফোন পাওয়ার কথা বলেছেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ২০১৪ বাংলাদেশে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের জোটসঙ্গীরা মিলিয়ে মোট ১২টি দল ওই নির্বাচনে অংশ নেয়।
অধিকাংশ দলের ভোট বর্জনের ফলে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে, অন্যদিকে নবম সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সংসদের বাইরে ছিটকে পড়ে।
তার আগে ২০০৮ সারের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট একসঙ্গে ভোট করে। ওই নির্বাচনে বিএনপি ৩০, জামায়াতে ইমলামী ২ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি আসন পায়।