শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুরে আনন্দে নিজেও কাঁদলেন কর্মীদেরও কাঁদালেন আ.লীগের মনোনয়ন প্রাপ্ত পিঙ্কু

বিশেষ প্রতিনিধি :


আনন্দে নিজেও কাঁদলেন, অন্যদেরও কাঁদালেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পাওয়া জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। আজ সোমবার বিকাল ৩টায় ঢাকা থেকে লক্ষ্মীপুরে আসেন তিনি।

এ সময় সদর উপজেলার চন্দ্রগঞ্জে জেলার প্রবেশ মুখে গোলাম ফারুক পিংকুকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মীরা। একপর্যায়ে দলীয় নেতা-কর্মীদের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। নেতা-কর্মীরাও আবেগে কাঁদতে থাকেন।

এরপর হাজিরপাড়ায় নিজ বাড়ির সামনের মসজিদে আছরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। এ সময় এলাকার বয়োজ্যেষ্ঠরা কোলাকুলি করতে গেলে আবারও কাঁন্নায় ভেঙ্গে পড়েন আওয়ামীলীগের এই নেতা।

পরে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, ‘দীর্ঘ ত্যাগ-তীতিক্ষা এবং ১৮ বছর জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চেয়ে এবার তিনি নেত্রীর কাছে মূল্যায়ন পেয়েছেন। তবে তিনি বলেন, লক্ষ্মীপুর সদর আসনে মনোনয়নের তালিকায় তিনিসহ দুইজনের নাম রাখা হয়েছে। চূড়ান্ত তালিকায় নেত্রী তাকেই মূল্যায়ন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। এমপি হলে আমি সরকারের উন্নয়ন বরাদ্দ জনগণ এবং এলাকার উন্নয়নে ব্যয় করবো।

গোলাম ফারুক পিংকু বলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১২টি ইউনিয়ন। এর মধ্যে পূর্বাঞ্চলে চন্দ্রগঞ্জ থানা এলাকায় ৮টি ইউনিয়ন রয়েছে। আঞ্চলিকতার টানে এই ৮টি ইউনিয়নের মানুষ দলমত নির্বিশেষে আমাকে নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট দিবেন বলে তিনি বিশ্বাস করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১