বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আসন চূড়ান্ত হবে : ড. কামাল

আকাশবার্তা ডেস্ক : 


ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সকল দল মনোনয়নপত্র দাখিলের পর, প্রত্যাহারের সময় আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত হবে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বেইলি রোডের তার নিজ বাসা ভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মনোনয়ন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে কারা মনোনীত হচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে।’ তবে কোন দুটি আসন এখনো নিশ্চিত করেননি ড. কামাল হোসেন।

ওই বৈঠকে ইশতেহার বিষয়ে আলোচনা হয়। আগামীকাল বুধবার ইশতেহার করা হতে পারে। আজ গণফোরামের মনোনয়ন তালিকা প্রকাশ হতে পারে।

এসময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আসন ভাগাভাগি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করবো।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, আমরা সবাই মনোনয়ন পত্র জমা দেবো। কিন্তু জোটগত ভাবে যখন মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে তখন আসন বণ্টনের বিষয় চূড়ান্ত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১