সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে আটক ২

আকাশবার্তা ডেস্ক :


বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালের নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে দু’জনকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (২৮ নভেম্বর) দিনগত রাতে ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-২ এর একটি দল।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজপোর্টালের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়া-মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছিল এ চক্রটি। গোপন তথ্যের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

২৪ নভেম্বর একই অভিযোগে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে আটক করে র‌্যাব। এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালসহ ২২টি ওয়েবসাইট নকল করে পরিচালনা করতেন।

এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930