মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে নিসচা’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০১ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও সমাবেশের মধ্যদিয়ে দিবসটি পালন করে ‘চন্দ্রগঞ্জ থানা শাখা’। এ সময় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সূচনা, গুরুত্ব এবং বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা।

চন্দ্রগঞ্জ থানা কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয়পার্টির সিনিয়র সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. খোকন মিয়া, নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির উপদেষ্টা কাজী মোস্তাফা কাজল, মহিউদ্দিন ভুলু, সদস্য সচিব বাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, সোহেল মাহমুদ মিলন, সিনিয়র সদস্য সামছুল আলম বিত্ত ও মো. আলাউদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন গণমানুষের আন্দোলন। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ আন্দোলনের দাবী সমূহ বাস্তবায়ন সহজ হবে। তাই এ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তৃণমূলের মানুষের মাঝে পৌঁছে দিতে সদস্যদের প্রতি আহ্বান জানান তারা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন> :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১