মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গোপনাঙ্গে ৭০০ ইয়াবা!

এক্সক্লুসিভ ডেস্ক : 


গোপনাঙ্গে ইয়াবা লুকিয়ে রেখেও শেষ রক্ষা হলো না বিমানযাত্রী নাফিজা আকতারের। বিমানে ওঠার আগে তল্লাশিকালে তার গোপনাঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ইয়াবাসহ নাফিজাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। আটক নাফিজা পঞ্চগড় সদর উপজেলার মিঠাছড়ি এলাকার রফিক মিয়ার মেয়ে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান বলেন, নাফিজা আকতার নভোএয়ার বিমানের যাত্রী ছিল। বিকেল ৩টা পাঁচ মিনিটে ফ্লাইট ছাড়ার কথা ছিল। দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিকালে স্ক্যান মেশিনে নাফিজার গোপনাঙ্গে ইয়াবার উপস্থিতি পাওয়া যায়। তাকে আটকে রেখে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, তার গোপনাঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিজা জানিয়েছে, প্রায় সময় বিমানে বা সড়ক পথে কক্সবাজারে এসে ফিরে যাওয়ার সময় ইয়াবা নিয়ে যায়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। কক্সবাজারে তার সহযোগী চক্রকে ধরার চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০