শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইভিএমে ভোট চেয়ে আন্দালিভের রিট খারিজ

আকাশবার্তা ডেস্ক :


ভোলা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

ভোলা-১ আসনের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ চলতি সপ্তাহে ইভিএমে ভোট গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

আদালতের এ আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন প্রথম আলোকে বলেন, আদালত রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন। নির্বাচনপদ্ধতি ও প্রক্রিয়া নির্বাচন কমিশনের নীতিনির্ধারণী সিদ্ধান্ত। নির্বাচন তফসিল ঘোষণার পর ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের বিষয়, যা রিট আবেদনে চ্যালেঞ্জ করা যায় না। তাই এই দিক বিবেচনা করে আদালত এটি খারিজ করেছেন।

সূত্র : প্রথম আলো

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১