বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ২২ জনের আপিল

আকাশবার্তা ডেস্ক :


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাতিল হওয়া মনোনয়নপ্রত্যাশীরা আপিল করতে শুরু করেছেন নির্বাচন কমিশনে (ইসি)। সোমবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২ জন আপিল করেছেন।

গতকাল ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সারাদেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। বাতিল হওয়া প্রার্থীরা আজ ৩ ডিসেম্বর থেকে আপিল শুরু করেছেন।

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনি (পটুয়াখালী-৩ থেকে), চাপাইনবাবগঞ্জ-১ থেকে নবাব মোহাম্মদ শামছুল হুদা, বগুড়া-৭ থেকে খোরশেদ মিলটন, খাগড়াছড়ি থেকে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদাহ-১ থেকে আব্দুল ওয়াহাব, ঢাকা-২০ থেকে তমিজউদ্দিন, সাতক্ষিরা-২ থেকে মোহাম্মদ আফসার আলী, কিশোরগঞ্জ-২ থেকে মো. আখতারুজ্জামান, চাপাইনবাবগঞ্জ-২ মো. তৈয়ব আলী, মাদারীপুর-৩ থেকে মো. আব্দুল খালেক, দিনাজপুর-২ থেকে মোকারম হোসেন, ঝিনাইদাহ-২ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আব্দুল মজিদ, ঢাকা-১ খন্দকার আবু আশফাক, দিনাজপুর-৩ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম, জামালপুর-৪ থেকে ফরিদুল কবির তালুকদার, পটুয়াখালী-৩ থেকে মো. শাহাজাহান, পটুয়াখালী-১ থেকে মো. সুমন সন্যামাত, দিনাজপুর-১ থেকে পারভেজ হোসেন, মাদারীপুর-১ থেকে জহিরুল ইসলাম মিন্ট, সিলেট-৩ থেকে কাইয়ুম চৌধুরী, ঠাকুগাঁও-৩ থেকে এসএম খলিলুর রহমান ও জয়পুরট-১ থেকে মো. ফজলুর রহমান।

এদের মধ্যে এক শতাংশ ভোটার না থাকার জন্য চারজন, ত্রুটিপূর্ণ মনোনয়নের জন্য তিনজন, লাভজনক পদে থাকার জন্য সাতজন, হলফনামায় স্বাক্ষর না থাকার জন্য একজন, আয়কর রিটার্নি দাখিল না হওয়ার জন্য একজন, ঋণখেলাপী দুইজন ও দণ্ডপ্রাপ্ত দুইজন ও অন্যান্য কারণে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইমরান বলেন, ‘যে অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, তাহলে আমার মনে হয় না কারও মনোনয়ন টিকবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন দাখিল করেছিল, তাদের সকলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন অজুহাতে।’

নিজের মনোনয়ন পত্র বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখা গেল ১ থেকে ২৯০০ নম্বরের ভোটার তালিকা. আমি ২৮৯১ পর্যন্ত ঠিক দিলাম…. পরে দেখা গেল ক্রমে ১৫৬ হয়তো দুবার এসেছে, দেখা গেল ১৫৮ না হয়ে ১৫৯ হয়েছে। এটা মাইনর ত্রুটি। সিইসি বলেছিলেন, তিনি এই মাইনর ত্রুটি গণনা করবেন না। অথচ ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘দাখিলের সময় বলেছিলাম, আমি প্রয়োজনের চেয়ে বেশি দাখিল করি। যদি দুই একটা কম বেশি হয়। সেটা কিন্তু তার নেয়নি। তাৎক্ষণিক সংশোধনের সুযোগ ছিল, সেটাও তারা আমাকে দেয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে, এটা উদ্দেশ্যপ্রণোদিত।’

এর আগে ৩ ডিসেম্বর সকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘যেসব মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছে, সেসব প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে ৫ই ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬, ৭,৮ ডিসেম্বর আপিলের বিষয়ে নিষ্পত্তি করবে কমিশন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১