শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রাজারা চায় না প্রজারা রাজা হোক : হিরো আলম

আকাশবার্তা ডেস্ক : 


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম বলেছেন, এদেশের রাজারা চায় না প্রজারা রাজা হোক। এদেশের এমপি মিনিষ্টাররা চায় না আমরা পাবলিক এমপি মিনিষ্টার হই। এরা অলটাইম চায়, এদের বউ, এদের ছেলে মেয়ে নানা-নানী এমপি হোক। এরা আমাকে এমপি হতে দেবে না। এজন্য ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থীতা বাতিল হওয়ার পর সোমবার (০৩ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় তাকে দেখতে ভিড় লেগে যায়। উপস্থিত সবাই তার সঙ্গে সেলফি তুলতে শুরু করেন। নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তাও উপর থেকে নিচে নেমে আসেন। সিসি ক্যামেরায় নিচে এত ভিড় দেখে সংসদের কর্মকর্তারা খোঁজ নেন কেন এত ভিড়।

প্রার্থী হওয়ার লড়াই চালিয়ে যাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জিরো থেকে হিরো, জিরো থেকে এতদূর এসেছি। আমি অবশ্যই লড়াই চালিয়ে যাব। মিডিয়া শেষ পর্যন্ত আমি বীরের মত লড়াই করে যাব। পাই আর না পাই, কারো কাছে মাথা নত করব না।

তিনি বলেন, আমার মনোনয়নপত্রে কোনো ভুল ছিল না। রিটানিং অফিসার বলেছেন ভোটারেদর শতকরা ১ ভাগ ভোটারের দেয়া তথ্যতে ভুল আছে। তারা র‌্যানডমের ভিত্তিতে দশ জনকে বেছে নিযেছিল। তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে রির্টানিং কর্মকর্তা নাকি সাত জন রিয়েল পেয়েছে। তিন জন রিয়েল পায়নি। পরে রাতের বেলা যখন আমাকে কাগজ দেয় তাতে রিটার্নিং অিফিসার লিখেছে ১০ ভোটারের দেয়া তথ্য সবই ভুল।

তার মনোয়নপত্র ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, অবশ্যই ষড়যন্ত্র করা হয়েছে। যারা আমার বিরুদ্ধে প্রার্থী হযেছেন,তারা সবাই একজোট হয়ে ষড়যন্ত্র করে আমার প্রার্থীতা বাতিল করিয়েছে। ওই এলাকায় খোঁজ নিয়ে দেখেন- হিরো আলম, হিরো আলম বলে একটা আওয়াজ ওঠে গেছে। এই আওয়াজ ওঠার কারণে সব প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

তিনি বলেন, সেখানে আরো কয়েকজন স্বতন্ত্র প্রার্থী থাকলেও তাদেরটা বাতিল হয়নি। আবার যারা রাজনৈতিক দলের প্রার্থী ছিল তাদের কারো প্রার্থী হলে তারা হৈ চৈ করল, গন্ডগোল করার চেষ্টা করল- তখন তাদের প্রার্থীতা ঠিক হয়ে গেল। এতে আমি বুঝব আমার ক্ষমতার জোর নাই, টাকার জোর নাই। অনেক লোক নিয়ে আমি ক্ষমতা দেখাতে পারলাম না তাই আমারটা বৈধ করল না।

তিনি বলেন, ষড়যন্ত্র যে হয়েছে তার প্রমান একবার বল সাতটা ভুয়া, পরে কাগজে দিল পাঁচটা ভুয়া। এতে প্রমান হয় অবশ্যই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

প্রসঙ্গত, এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’মার্কার মনোনয়ন না পেয়ে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সিডি ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১