রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

কেউ মনোনয়ন বাণিজ্য করলে ব্যবস্থা : রাঙ্গা

আকাশবার্তা ডেস্ক : 


জাতীয় পার্টির নতুন মহাসচিব পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ মনোনয়ন বাণিজ্য করে থাকেন তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা মনোনয়ন কিনেছেন তারা যদি অভিযোগ করেন তাহলে প্রেসিডিয়াম সদস্যদের দিয়ে একটি কমিটি গঠন করা হবে এবং গঠনতন্ত্র অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া আবে।

সোমবার (০৩ডিসেম্বর) বিকেল চারটার দিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে রাঙ্গা এসব কথা বলেন। মহাসচিব হওয়ার পর তিনি জাপা কার্যালয়ে আসলে দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। তবে এ সময় দলের শীর্ষ নেতাদের কাউকে দেখা যায়নি।

আজই জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাঁর জায়গায় মসিউর রহমান রাঙ্গাকে দায়িত্ব দেওয়া হয়। জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুহুল আমিন হাওলাদার মনোনয়ন বাণিজ্যে জড়িত কি না এমন প্রশ্নে মসিউর রহমান রাঙ্গা বলেন, তিনি তো ঋণ খেলাপি হয়েছেন। এ ধরনের কাজ করলে উনি ঋণখেলাপি হতেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে রাঙ্গা বলেন, চেয়ারম্যানের অবস্থা ভালো। গতকাল রাতেও তার সঙ্গে ছিলাম। তাঁর বাসায় গিয়ে দেড় ঘণ্টা কথা বলেছি। আজ সকালে নাশতা করেছি। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যেতে পারেন। চিকিৎসক তাঁকে দেখেছেন। তাঁর রক্তের হিমগ্লবিনের সমস্যা আছে। হিমোগ্লোবিন কম থাকলে তিনি দুর্বল হয়ে যান।

জাতীয় পার্টি কতগুলো আসন পাচ্ছে জানতে চাইলে রাঙ্গা বলেন, আমি এ বিষয়ে জানি না আমরা ঠিক কতটা আসনে নির্বাচন করব। আমাদের দাবি ৫২টি ছিল এখনো সেটাই আছে। দুই একদিনের মধ্যে এ বিষয়ে জানা যাবে। আজকেও মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০