বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নির্বাচনকে ঘিরে কোনো ধরণের অপরাধ সহ্য করা হবেনা : এএসপি আনোয়ার

আকাশবার্তা ডেস্ক :


জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো ধরণের অপরাধী কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন। তিনি বলেন, নির্বাচনে বল প্রয়োগের জন্য নাশকতা সৃষ্টি বা দাঙ্গা-হাঙ্গামা কঠোর হাতে দমন করা হবে। পাশাপাশি ইয়াবার বিস্তার রোধ এবং চুরি-ডাকাতি বন্ধে পুলিশের সাথে কমিউনিটি পুলিশের তৎপরতা জোরদার করার জন্য আহ্বান জানান, বক্তারা।

বুধবার বেলা ১১টায় জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাষ্টার কাজী মোস্তাফা কাজলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর, বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা তরুণ লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, কমিউিনিটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার (সিপিও) এসআই শাহজালাল শিকদার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০