সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে ইউডিসির উদ্যোক্তার বাড়িতে হামলা, নারীসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের উদ্যোক্তার বাড়িতে গভীর রাতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এ সময় দুই নারীসহ ৭ জনকে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতরা হলেন- নাছির আহম্মদ, হাজেরা বেগম, রমজান আলী, নাছিমা আক্তার, জসিম উদ্দিন, ফজলের রহমান ও বাদশা মিয়া।
ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের উদ্যোক্তা মোঃ নাছির রোববার দুপুরে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামের বটের দিঘির পূর্বপাড়ে আফজাল সড়কের সাকিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এনিয়ে ফজলের রহমান বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনারদিন গভীর রাতে একই গ্রামের মিজানুর রহমান, মহিন উদ্দিন, আবু ছায়েদসহ ১০-১৫ জন লোক সিএনজি করে সাকিনের বাড়িতে এসে লোহার রড়, জিআই পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে ঘরের দরজা ভেঙ্গে পেলে। এ সময় হত্যার উদ্দেশ্যে হাজেরা বেগম ও নাছিমা আক্তারের মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। নাছির আহম্মদ, জসিম উদ্দিন, ফজলের রহমানকে এলোপাতাড়ি পিটিয়ে হাত ভেঙে দেয়া হয়েছে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ সময় ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

জানতে চাইলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের উদ্যোক্তার নাছিরের বাড়িতে একদল লোক গভীর রাতে হামলা করে তাদেরকে আহত করেছে। আমি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখে আসছি।

মামলা তদন্তকারী কর্মকর্তা (এসআই) জাকির হোসেন বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930