শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

অবাধ ও সুষ্ঠ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার দলীয় সমর্থকরা : এ্যানি

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেছেন, সরকার দলীয় সমর্থকরা ‘অবাধ ও সুষ্ঠ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমার নির্বাচনী পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলাসহ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে সরকার দলীয় প্রার্থী ও তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা।’ বিগত ৫ বছরে প্রশাসন ও তাদের (সরকারি দলের) মদদে সন্ত্রাসী বাহিনী কর্তৃক লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলে বিএনপির বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা-কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে বলে অভিযোগ তুলেন এ্যানি।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে শহরের বশির ভিলায় (ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়) সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর সমালোচনা করে আরো বলেন, ভোট ছাড়াই আওয়ামীলীগের ওই প্রার্থী এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তারপরও বলছি এখন যেহেতু নির্বাচন, সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য এই নির্বাচনে তাঁর যেমন দায়িত্ব রয়েছে আমাদেরও দায়িত্ব রয়েছে। অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১