বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভোটাধিকার রক্ষাই এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ

আকাশবার্তা ডেস্ক :

ভোটাধিকার রক্ষাই এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীদের সমানভাবে প্রচারণার সুযোগ তৈরি করতে পারছে না নির্বাচন কমিশন। অবস্থা দেখে মনে হচ্ছে কেবল একটি দলই নির্বাচনে অংশ নিচ্ছে। এমন পরিস্থিতিতে ভোটাধিকার রক্ষাই এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ।

শুক্রবার বিকেলে ঢাকা-১২ আসনের ৩৬ নং ওয়ার্ডের মগবাজার-মধুবাগ-নয়াটোলা-মীরবাগ-পেয়ারাবাগ এলাকায় সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি অভিযোগ করে বলেন, আমাদের পোস্টার ও ফেস্টুন ছিড়ে ফেলা এবং মাইকিংয়ে বাধা দেওয়া হচ্ছে।

এদিকে বিকেলে ফার্মগেট এলাকায় জোনায়েদ সাকির প্রচার মাইকের গাড়িদে হামলা করা হয়েছে বলে জানা গেছে। এ সময় মাইকের তার ছিড়ে নেওয়া ও কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। 

এর আগে মুক্তিযুদ্ধের আকাঙ্খায় ভয়মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সেখানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশীদ নিলু, বাচ্চু ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় সদস্য জান্নাতুল মরিয়ম তানিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০