শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত মাহবুবউদ্দিন খোকন

আকাশবার্তা ডেস্ক : 

নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পিঠে ‘ছররা গুলি’ লেগেছে বলে জানিয়েছেন জেলা জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার পর সোনাইমুড়ি বাজারে এ সংঘর্ষ হয়। বিএনপির দাবি, ওই বাজারে ধানের শীষের প্রার্থী খোকনের একটি নির্বাচনী সভার আয়োজন চলছিল। 

বিএনপি নেতাকর্মীরা বাংলানিউজকে বলেন, সভাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। এসময় খোকনের পিঠে ছররা গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আজিম বাংলানিউজকে বলেন, খোকনের পিঠে ছররা গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এসময় কেউ গুলিবিদ্ধ হয়নি। 

যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সংঘর্ষে খোকন ছাড়াও তাদের আরও ১০-১৫ জন আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা খোকন বাংলানিউজকে বলেন, ওসির নেতৃত্বে পুলিশ আমার ওপর হামলা করেছে। এলোপাতাড়ি গুলি ছোড়ে। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। মুখের নিচে ২টা, পিঠে ৪টা ছররা গুলি লেগেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১