শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রামগতি-কমলনগরে বিজয় দিবস পালিত

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) : 

লক্ষ্মীপুরের উপকূলীয় উপজেলা কমলনগর এবং রামগতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কমলনগরে দিবসটি উপলক্ষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বিভিন্ন প্রতিযোগিতা, ১০৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামগতিতে সকাল সাড়ে ৬টায় শহীদ মিনারে উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় আ স ম আবদুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের অয়োজন করা হয়। পরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

রামগতিতে শিক্ষার্থীদের কুচকাওয়াজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন রামগতির কমান্ডার ও বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক, পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন প্রমূখ। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮