শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুর-৩ : ভোটারদের দ্বারে দ্বারে শাহজাহান কামাল

আকাশবার্তা ডেস্ক : 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে গণসংযোগ শুরু করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শাহজাহান কামাল। নৌকায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি।

রবিবার (১৬ ডিসেম্বর)  বিকালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে পৌর শহরে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন মন্ত্রী।

এ সময় শাহজাহান কামাল ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লক্ষ্মীপুরে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এবারের নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে লক্ষ্মীপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়খালীর সঙ্গে রেল লাইন স্থাপনসহ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও মজুচৌধুরিরহাট নৌ-বন্দর বাস্তবায়ন করা হবে।

গণসংযোগে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলি, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১